শিরোনাম :
শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জুলাই মাসের প্রথম ২১ দিনে এলো ১৪২ কোটি ডলার রেমিট্যান্স

জুলাই মাসের প্রথম ২১ দিনে এলো ১৪২ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক:

চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।

রোববার (২৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৯ কোটি ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

জুলাই মাসের ১৫ থেকে ২১ জুলাই দেশে রেমিট্যান্স এসেছে ৪৩ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার। আর চলতি মাসের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে। এ ছাড়া জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।

২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com