শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর গ্রেফতার ৪৭৩ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে আটক এসব নেতাকর্মীকে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, সমাবেশে আসা নেতাকর্মীদের ভয়-ভীতি দেখাতেই গণগ্রেফতার করা হচ্ছে।
পক্ষান্তরে রাষ্ট্রপক্ষ দাবি করছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পুলিশ যে কাউকে গ্রেফতার করতে পারে, এটিকে ঢালাওভাবে রাজনৈতিক বলা ঠিক হবে না।

বৃহস্পতিবার ঢাকার মহানগর এলাকার ৪১টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ৩৬৮ জন এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৯৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার সাতটি থানা থেকে মোট ১৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। যার মধ্যে ৪ জনের একদিনের রিমান্ড ও ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় ৩ জন, শাহবাগে ১০ জন, ধানমণ্ডিতে ৬ জন, হাজারীবাগে ২ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, ডেমরায় ৮ জন, শ্যামপুরে ১০ জন, কদমতলীতে ৭ জন, মতিঝিলে ৯ জন, পল্টনে ৮ জন, রামপুরায় ২ জন, সবুজবাগে ১ জন, তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চলে ১২ জন, পল্লবীতে ৩০ জন, কাফরুলে ৩৯ জন, মোহাম্মদপুরে ১৫ জন, আদাবরে ২ জন, গুলশানে ১২ জন, বনানীতে ১৫ জন, বাড্ডায় ১৪ জন, ভাটারায় ৩ জন, উত্তরখানে ৬ জন, উত্তরা পশ্চিমে ২ জন, তুরাগে ১০ জন, কোতয়ারিতে ২ জন, বংশালে ৯ জন, লালবাগে ৯ জন, চকবাজারে ১ জন, কামরাঙ্গীরচরে ১৫ জন, কলাবাগানে ৬ জন, নিউমার্কেটে ১ জন, দারুস সালামে ৫৭ জন, খিলগাঁও ৭ জন, ক্যান্টনমেন্টে ৩ জন, খিলক্ষেতে ৩ জন, সূত্রাপুরে ১৫ জন, গেন্ডারিয়ায় ২ জন ও ওয়ারী থানায় গ্রেপ্তার ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় সন্দেহজন হিসেবে ৯৬ জনকে আদালতে পাঠানো হয়। যার মধ্যে রাজধানীর পল্টনে ৪৩ জন, বংশালে ১৮ জন, কোতোয়ারিতে ২৫ জন ও ধানমন্ডি থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে রাজধানীর শাহজাহানপুর, রূপনগর, ভাসানটেক, মিরপুর মডেল, শেরে বাংলা নগর, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তরা পূর্ব, শাহ আলী ও মুগদা থানায় বিএনপির কোনো নেতাকর্মী গ্রেফতার হয়নি।

মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার ৭টি থানা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। যার মধ্যে ৪ জনকে একদিন করে রিমান্ড এবং বাকি ৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com