শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৬ কোটি ডলার তহবিল সংগ্রহ এডিবি’র

২৬ কোটি ডলার তহবিল সংগ্রহ এডিবি’র

নিজস্ব প্রতিবেদকঃ

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন (২৬ কোটি ১০ লাখ) ডলার তহবিল সংগ্রহ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে।

এডিবি বাংলাদেশ সরকারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের লেনদেন উপদেষ্টা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের নির্মিতব্য এই চার লেনের এক্সপ্রেসওয়েটি সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ। এডিবি প্রকল্পের বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে।

২৬১ মিলিয়ন ডলারের মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশে অবস্থিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নামের একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৯৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এডিবি। বাকি বাকি ৬৮ মিলিয়ন ডলার ইক্যুইটি কন্ট্রিবিউশন হিসেবে স্পন্সর থেকে সংগ্রহ করা।

এডিবির মার্কেট ডেভেলপমেন্ট অফিসের প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, এই এক্সপ্রেসওয়ের ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের প্রস্তুত করা, বাজারজাতকরণ ও আকৃষ্ট করতে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করেছি।

নতুন এই এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেটসহ দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে যোগাযোগ সহজ করবে এবং যাতায়াতের সময় কমাবে বলে উল্লেখ করেছেন ক্লিও কাওয়াওয়াকি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com