শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫২ টাকার পেঁয়াজ ৭০ টাকায়!

৫২ টাকার পেঁয়াজ ৭০ টাকায়!

মোঃ ইব্রাহিম শেখ চট্রগ্রাম ব্যুরোঃচট্টগ্রামের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমলেও খুচরায় এর প্রভাব
পড়েনি। উল্টো খুচরা বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। অন্যদিকে মাছ-সবজির দামের নড়চড়
না হলেও সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে কেজিতে আরও ১০ টাকা।
চট্টগ্রামের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে গতসপ্তাহে ৫৮ টাকা দরে
প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে৷ শুক্রবার পাইকারিতে এটি বিক্রি হচ্ছে ৫২ টাকায়। অথচ কর্ণফুলী,
কাজীর দেউড়ির খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। নগরের বিভিন্ন অলিগলিতে
৭৫ টাকায়ও বিক্রি করতে দেখা গেছে।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, স্থলবন্দরগুলো দিয়ে পেঁয়াজ
আমদানি স্বাভাবিক রয়েছে। তাই সেখানে দাম কমায় পাইকারিতেও দাম কমে গেছে। তাই খুচরায় প্রতিকেজি
পেঁয়াজ ৬০ টাকার বেশি বিক্রি করা উচিত না।
নগরের ঈদগা কাচাবাজারে পেঁয়াজ বিক্রেতা মো. সোহান বলেন, আমাদের দোকানভাড়া, বিদ্যুত আর পরিবহন
খরচ আছে। ৭০ টাকার নিচে বেচলে লোকসান হবে।
এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগীতে বেড়েছে ১০ টাকা। গতসপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হলেও
আজ স্থানভেদে পণ্যটি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়।
ঈদগা বাজারে মুরগি বিক্রেতা মো. শাহীন বলেন, বৃষ্টির কারণে আজ বাজারে মুরগির সরবরাহ কম। চাহিদা
বেশি থাকায় দাম বেড়েছে।
এদিকে সবজির বাজারে প্রতিকেজি কাচামরিচ ১২০ টাকা, মিষ্টিকুমড়া ৪০, টমেটো ১৫০, ঝিঙা ৭০, চিচিঙ্গা ৭০
থেকে ৮০, শসা ৪০, পেপে ৪০, ঢেড়শ ৬০, পটল ৬০, ধুন্দল ৬০ ও কচুমুখী ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তাছাড়া মাছের বাজারে প্রতিকেজি পাংগাস ২শ, তেলাপিয়া (মাঝারি) ২৬০, প্রতিকেজি ইলিশ ১২শ, রুপচাঁদা ৮শ,
লইট্টা ২২০ ও কোরাল ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com