শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশে ‘তত্ত্বাবধায়ক’ সরকার প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন মুখপাত্র

বাংলাদেশে ‘তত্ত্বাবধায়ক’ সরকার প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন মুখপাত্র

প্রবাস ডেস্ক:

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে করা এক প্রশ্নে বেমালুম এড়িয়ে গেলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ সংবাদ সম্মেলন করেন প্যাটেল।

সংবাদ সম্মেলনে বেদান্তকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর প্রস্তাবিত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কী ওয়াশিংটন সমর্থন করে? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি নিশ্চিত যে, আমি গতকাল বা তার আগের দিন বা তার আগের দিন এমন প্রশ্নের উত্তর দিয়েছিলাম।’

ফের তাকে একই প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়—আমরা প্রতিবারই উত্তর পাচ্ছি যে, আপনারা সবাই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। এটি ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো, আপনারা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন কি না? হ্যাঁ বা না।

যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো প্রার্থীকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। যা বাংলাদেশের মানুষের ইচ্ছাকে সম্মান করবে ও গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, আপনি অতীতেও আমাদের বলতে শুনেছেন যে, আমরা কোনো দেশে কোনো নির্দিষ্ট সরকার, রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন করি না এবং সে ক্ষেত্রে যেখানে নির্বাচন চলছে সেখানে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো—এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু উপায়ে অনুষ্ঠিত হবে যাতে দেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা হবে। এটি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা।

বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে- উল্লেখ করে যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করে জানতে চান বাংলাদেশি ওই সাংবাদিক।

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি এ বিষয়টি বিশদভাবে বলব। গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। অবশ্যই এটি এমন এক দেশ, যার সঙ্গে আমরা বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তাসহ সম্ভাবনাময় খাতগুলো নিয়ে সম্পর্ক আরও জোরদার করতে চাই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com