শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

কুমিল্লা ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি : সংগৃহীত
স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের মধ্যে দান করায় সম্পত্তি কমেছে বলে হলফনামায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সম্প্রতি নির্বাচন কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

হলফনামায় গত পাঁচ বছরে নিট সম্পত্তি থেকে ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার সম্পত্তি কমেছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

সম্পদ হ্রাসের কারণ বর্ণনা করে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, গত সংসদ নির্বাচনে হলফনামায় উল্লেখ ছিল মন্ত্রীর নিট সম্পদের পরিমাণ ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। গত পাঁচ বছরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মাননা বাবদ তিনি পান সাত কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি থেকে তার মূলধনী লাভ নয় কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা।

গত পাঁচ বছরে মন্ত্রী পারিবারিক খরচ ও আয়কর বাবদ ব্যয় করেছেন আট কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের দুই কোটি চার লাখ পাঁচ হাজার টাকা কন্যা নাফিসা কামালকে দান করেছেন। স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনিকে দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি।

এছাড়া আ হ ম মুস্তফা কামাল স্ত্রীকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার বাবদ দান করেছেন ৪০ হাজার টাকা। মন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। মন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা।

মন্ত্রীর নামে আটটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করা হয়, যার সবকটিতে তিনি খালাস পেয়েছেন। এছাড়া কোনো ঋণ নেই মুস্তফা কামালের।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আ হ ম মুস্তফা কামাল।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com