শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে সুখবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে সুখবর

অর্থ-বাণিজ্য

ফাইল ছবি
ডলার শক্তিশালী এবং মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, শুক্রবার (৮ ডিসেম্বর) কার্যদিবস শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে দুই হাজার ডলার ৪৯ সেন্টে। অথচ, দিনের শুরুতে তা ছিল দুই হাজার ৩১ ডলার ৩১ সেন্ট। একপর্যায়ে যা ১ হাজার ৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে দুই হাজার ১৪ ডলার ৫০ সেন্টে, দিনের শুরুতে যা ছিল দুই হাজার ৪৮ ডলারে।

গত রোববার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল দুই হাজার ১৩৫ ডলার ৪০ সেন্টে, বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। তবে, কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে প্রায় ১৫০ ডলার।

এদিকে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে গত সপ্তাহের স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com