যুগ-যুগান্তর ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর গঠিত হয় নতুন সরকার মন্ত্রীসভা। এ মন্ত্রীসভায় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. তাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার মন্ত্রীর দপ্তরে পুনরায় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. তাজুল ইসলাম এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস অ্যাসোসিয়েশনের (BSVCFICA) সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন।
Leave a Reply