শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

হারুন অর রশিদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
বাণিজ্য মেলার প্রথম শুক্রবার হিসেবে গতকাল ছিল ছুটির দিন। এদিন মেলায় দর্শনার্থীর প্রচণ্ড ভিড় জমে। পরিবারপরিজন নিয়ে মেলায় আসেন অগণিত মানুষ। তারা অনেক কেনাকাটাও করেছেন। এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন রয়েছে। দেশি প্রতিষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ৬টি বিদেশি রাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাকে আকর্ষণীয় করতে বাচ্চাদের জন্য রয়েছে মিনি শিশুপার্ক। রয়েছে বিভিন্ন ধরনের ফুডকোট। বড় পরিসরে হচ্ছে এ মেলা, পরিবেশও ভালো। মেলায় প্রবেশের টিকিট ইজারাদার আবদুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভূঁইয়া বলেন, গতবারের তুলনায় এবারের মেলাটা আরও বেশি জমজমাট। দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনে এক ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, গতকাল ছিল সরকারি ছুটির দিন। আগের দিনের থেকে এদিন মেলায় ক্রেতা সমাগম বেড়েছে। সেজন্য মেলায় ভিতর ও বাইরে অতিরিক্ত পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার বাহিনীর লোকজন মোতায়েন রয়েছে। বাড়তি নজরদারির জন্য মেলার ভিতরে ও বাইরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে ১০০টি সিসি ক্যামেরা। এদিকে বিআরটিসির ম্যানেজার অপারেশন মো. কামরুজ্জামান জানান, মেলার প্রথম শুক্রবার দর্শনার্থীর ভিড় বেশি। তাই কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির ৮০টি স্পেশাল বাস চালু রয়েছে। এ ছাড়া নারায়নগঞ্জ থেকে ৫টি বিআরটিসি শাটল বাস, নরসিংদী থেকে ৪টি ফার্মগেট খেজুরতলা থেকে ৩০টি দ্বিতল শাটল বাস চালু করা হয়েছে। যাত্রী বেশি হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলে ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রদর্শনী কেন্দ্রের স্থায়ী অবকাঠামোর ভিতরে ও বাইরে মিলিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। এতে ক্রেতা ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন। মেলা শুরুর প্রথম শুক্রবার সরকারি ছুটির দিনে বেচাবিক্রি বাড়ছে দেশি-বিদেশি পণ্যের প্রচার, প্রসার ও বিক্রিতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে বাণিজ্য মেলা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com