শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ী পণ্য সরবরাহ না করলে মিলের গেট বন্ধ হবে: প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ী পণ্য সরবরাহ না করলে মিলের গেট বন্ধ হবে: প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

চট্টগ্রামপ্রতিনিধি:

কোনো মিল পণ্য সরবরাহ বন্ধ করলে তার গেট বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য নিয়ে কারও কাছে জিম্মি হতে চায় না বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমদানি কারক এবং মিল মালিক সরবরাহ লাইনে সমস্যা তৈরি করে। পুলিশ ও ভোক্তা অধিদফতর দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

আহসানুল ইসলাম টিটু বলেন, শুল্ক কমালেও ব্যবসায়ীরা সময়মতো পণ্য সরবরাহ করে না। কোনো মিল পণ্য সরবরাহ বন্ধ করলে তার গেট বন্ধ হবে। হয় ভালোভাবে ব্যবসা করতে হবে, না হয় ব্যবসা বন্ধ করতে হবে।

ব্যবসায়ীরা ইচ্ছে করে চালের দাম বাড়িয়েছিল উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবিতে বাফার স্টক গড়ে তোলার কাজ চলছে। ভালোভাবে ব্যবসা না করলে যতই শক্তিশালী হোক ব্যবসা বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ প্রমুখ।

 

খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হওয়ার আগে নগরীর সদরঘাট এলাকায় হাসনি ওয়েল মিল সংলগ্ন ৩০নং ওয়ার্ড এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী টিটু।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের দুঃখ দুদর্শাকে পুঁজি করে যারা ব্যবসা করতে চায়, আমরা সেই সব মুখোশদারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করছি। নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো ব্যবসায়ী যেন সিন্ডিকেট বা কারসাজি করার সুযোগ না পায় সেজন্য সতর্ক থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে টিসিবি চেয়ারম্যান, ভোক্তা অধিকারের মহাপরিচালক, চট্টগ্রাম বন্দর আসনের সংসদ সদস্য এম এ লতিফ ও কাউন্সিলর এবং চট্টগ্রামের টিসিবি ডিলাররা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com