শিরোনাম :
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ বিশ্ব চিন্তা দিবস

আজ বিশ্ব চিন্তা দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব চিন্তা দিবস। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে।

এবারের প্রতিপাদ্য ‘আমাদের পৃথিবী, আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ: পরিবেশ ও বৈশ্বিক দারিদ্র্য’। অর্থাৎ এ প্রতিপাদ্য নিয়ে ভাববেন ও কাজ করবেন গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটের সদস্যরা। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের পাশাপাশি তরুণীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণীদেরও এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
সরকারপ্রধান বলেন, মেধা, মননশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। তাই তিনি মনে করেন, বালিকা-কিশোরী ও তরুণী যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গাইডিংকে ব্রত হিসেবে নিবে তারা দেশ-বিদেশের বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে সুযোগ্য নাগরিক হিসেবেও গড়ে উঠবে।

দেশের নারী জনশক্তিকে পিছিয়ে রেখে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের পাশাপাশি তরুণীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। উন্নয়নের মহাসড়কে সরকারের সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি বিশ্বাস করেন।

 

বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডের গাইড হাউস অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সাবেক জ্যেষ্ঠ সচিব ও গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজ থাকবেন বিশেষ অতিথি। এতে সভাপতিত্ব করবেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com