শিরোনাম :
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী ১০ দিনের মধ্যে ঢাকার অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের তালিকা: রাজউক চেয়ারম্যান

আগামী ১০ দিনের মধ্যে ঢাকার অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের তালিকা: রাজউক চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে সব সংস্থার সমন্বয়ে ঢাকার অগ্নিঝুকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিদের্শনা দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজউক ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) আব্দুল লতিফ হেলালী, পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রক-১ মোহাম্মদ সামছুল হক, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, সহ সভাপতি রাশেদ আহমেদ যুগ্ম সম্পাদক হাসান প্রমুখ।

দেশে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন এবং জাতীয় ইমারত নির্মাণ বিধিমালার মধ্যে বহুতল ভবন নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করা হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা করেছি। বহুতল ভবনের উচ্চতা নির্ধারণে আইন ও বিধিমালার মধ্যে সমন্বয় করা হবে।

আনিছুর রহমান মিঞা বলেন, কর্মকর্তাদের দায় থাকলে রাজউক তাদেরকে ছাড় দেয় না। বেইলি রোডের ঘটনায় রাজউকের কোনো কর্মকর্তার দায় থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে রাজউকের কমিটি কাজ করছে।

তিনি বলেন, নানা অভিযোগ ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলমান আছে। এরইমধ্যে ৪ জনকে বরখাস্ত করা হয়েছে। এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 

আনিছুর রহমান মিঞা বলেন, রাজধানীর শপিংমলগুলোতে গিয়ে ব্যবসায়ীদের রাজউক সতর্ক করছে। এ কার্যক্রমে ঢাকার দুই সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ আমাদের সহযোগিতা করছে।

পুরান ঢাকাকে নতুন করে সাজাতে কাজ করা হচ্ছে উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, যেসকল ভবন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হবে, সে সকল ভবনের প্রবেশমুখে ঝুঁকিপূর্ণ বলে নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। নোটিশে উল্লেখ থাকবে এই ভবনটি ঝুঁকিপূর্ণ। যাতে কেউ এখানে প্রবেশ করবেন না। সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ ভবনে বিদ্যুৎ, গ্যাস ও পানি, সংযোগ বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com