শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জবি আইন বিভাগের অবন্তিকার আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

জবি আইন বিভাগের অবন্তিকার আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক;
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার যে অভিযোগ তোলা হয়েছে, তার প্রাথমিক সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।

রোববার(১৭ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা নজরদারিতে ছিলেন। কুমিল্লার কোতোয়ালী থানায় একটি মামলা হওয়ার পর তাদের আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের কাছে আজকে তাদের হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তে এখন তারা বিশদভাবে খতিয়ে দেখবেন যে, তাদের প্ররোচনায় তাদের সংশ্লিষ্টতা কতখানি গভীর।

তিনি বলেন, ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেছেন কুমিল্লার কোতোয়ালি এলাকায়। তবে তার অভিযোগ বিশ্ববিদ্যালয় ঢাকার লালবাগ বিভাগে। ঘটনা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবেদনশীলতা শুরু থেকেই ছিল। ঘটনা জানার সঙ্গে সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু হয়।

তিনি আরও বলেন, গত ১৫ মার্চ রাতে তিনি তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন, বলা যায় সুইসাইডাল নোট হিসেবে। সে যে সুইসাইডের পথ বেছে নিয়েছে। সেটি স্টাডি করে ও অন্যান্য তথ্য নিয়ে চলতে থাকে। ফাইরুজ অবন্তিকার মা তাসলিমা বেগম কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করা হয়েছে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, অভিযোগ ওঠার পর থেকেই দুজনই আমাদের অবজারভেশনে ছিলেন, ওয়াচে ছিলেন। তদন্তের স্বার্থে যখন কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ মনে করে যে, আমাদের অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন আমরা তাদের আটক করি। আজকে আমরা আটক দুজনকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

তিনি বলেন, অবন্তিকার আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত যা যা ঘটেছে ডিএমপির পক্ষ থেকে আমাদের যতটুকু কাজ তা করেছি। আমরা আশা করছি, বাকি কাজ কুমিল্লা জেলা পুলিশ করবে, অন্য কারো সংশ্লেষ বা অন্য কিছু আছে কি-না।

অতিরিক্ত ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের আত্মহনন অনাকাঙ্ক্ষিত। আমরা সবাই বিশ্বাস করি… যে কোনো ধরনের আত্মহনন ধর্মীয়ভাবে অন্যায়, সামাজিকভাবেও অন্যায় আমরা মনে করি প্ররোচনার দায়ে দায়ী ব্যক্তিও সমান অপরাধী। যদি কারো প্ররোচনা থেকে থাকে তবে সেটি বেড়িয়ে আসবে। সে অনুযায়ী যারা যারা জড়িত থাকবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।

অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এটা ডিএমপি কমিশনার গতকালই বলেছেন। আজ তাদের কুমিল্লা জেলা পুলিশে হস্তান্তরও করা হয়েছে। প্রাথমিক তদন্তে আপনারা অভিযোগের সত্যতা সম্পর্কে কী পেয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে নানা তথ্য উঠে এসেছে। এর খণ্ডিত অংশের সত্যতা হয়ত আছে। তবে গণমাধ্যমের সব তথ্য মিলছে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা আছে বলে আমাদের মনে হয়েছে।

পরিবার ও সহপাঠীরা অভিযোগ করেছেন, অবন্তিকাসহ যে জিডিটা থানায় করা হয়েছিল, সেটির সঠিক পুলিশি তদন্ত হলে হয়তো আজকে এ ঘটনা ঘটতো না। এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ২০২২ সালের ৪ আগস্টের ঘটনা এটি। সেই জিডিটা হয়েছিল অবন্তিকার নামে। অবন্তিকার ফেসবুক আইডি থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম, কথাবার্তা হয়। তবে পরিশুদ্ধির জায়গাটা স্পষ্ট হয়নি। প্রশাসনিকভাবে বিষয়টি তখন নিষ্পত্তি করা হলেও হয়ত অবন্তিকা ভেতরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। যেটির কারণে এ রকম দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com