জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর ডেমরা ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ারের পাশাপাশি এবার যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে সংস্থাটির দুইটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে পুলিশও।
শুক্রবার (২২ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি ইউনিট।
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে পুলিশ।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
Leave a Reply