নিজস্ব প্রতিবেদক
গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর টাওয়ারের দশম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফে আল ফারুক।
তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারটি ঘটনাস্থলে আর দুটি পথে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
Leave a Reply