যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেসবুক-ইউটিউব বন্ধ রাখার চিন্তা সরকারের!

ফেসবুক-ইউটিউব বন্ধ রাখার চিন্তা সরকারের!

নিজস্ব প্রতিবেদক;

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউবে প্রায়ই গুজব ছড়ানো হয়। এসবের বিরুদ্ধে সরকার কর্তৃপক্ষের কাছে অভিযোগও দেয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমকগুলোর কাছ থেকে তেমন সাড়া মিলে না। এজন্য এবার এ ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেসবুক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো সাড়া না দিলে প্রয়োজনে দেশে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগের দুটি মাধ্যম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ওদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) অফিস এখানে না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ তারা শোনে না। তারা যে শুনছে না সেটা আমরা পাবলিকলি প্রচার করব। প্রয়োজন হলে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাকে আগে প্রোপার নোটিফাই করব, আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে তারা (সামাজিক যোগাযোগ মাধ্যম) এসব ক্রাইম, গুজব অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে (প্রতিরোধে) কোনো উদ্যোগ নেই।
অপপ্রচার ঠেকাতে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা চায় সরকার

মন্ত্রী আরও বলেন, ‘প্রথমে কয়েকবার বলা হবে। প্রয়োজনে আমরা সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমেও বলব, যেন মনে না হয় যে এখানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com