নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল লেকে ভেসে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। তার নাম মো. রবিন।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ২৮ বছর বয়সী রবিনের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়।
মৃত রবিনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলা বদরপুরে। তার বাবার নাম আব্দুস সত্তার।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গুলশান ১ নম্বরের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কাছে লেকে লাশটি ভাসতে দেখা যায়। পরে পথচারীরা জাতীয় হেল্প লাইন নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বলেন, মরদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, রাত থেকে লাশটি পানিতে পড়ে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
Leave a Reply