শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিটেশন দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিটেশন দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২১ মে) ভোরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আলোচনা সভা ও সম্মিলিত মেডিটেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর অধ্যাপক ড. এম. মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

দিবস উদযাপনকালে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বাণীতে বলেন, ভ্রান্ত জীবনাচারে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে মুক্তি এবং টোটাল ফিটনেসের জন্যে প্রয়োজন মেডিটেশন ও সুস্থ জীবনাচার। দিবসের এই শুভক্ষণে সবাইকে সমাজ ও দেশের জন্য মহৎ ভাবনার আহ্বান জানাচ্ছি।

এসময় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিপুল কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ফেরদৌসী বেগম, আইন বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো ৭ জন সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় তারা সম্মিলিত কণ্ঠে প্রত্যয়ন ব্যক্ত করে উচ্চস্বরে বলেন (প্রতিটি তিন বার করে) ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে দিনটি। বছর পাঁচেক আগে উইল উইলিয়ামস নামে এক ব্রিটিশ মেডিটেশন প্রশিক্ষক প্রথম এ দিবসটি পালনের উদ্যোগ নেন। উইল উইলিয়ামস অনিন্দ্রার রোগী ছিলেন। মেডিটেশনের মাধ্যমে নিরাময়ের পর তিনি এ সম্পর্কে আরও উৎসাহী হয়ে ওঠেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com