শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় প্রেসক্লাবের জলবায়ু পরিবর্তনে নারীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

জাতীয় প্রেসক্লাবের জলবায়ু পরিবর্তনে নারীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে নারীদের বন্ধ্যাত্বসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অন্যদিকে কৃষি, অর্থনীতি, প্রাণী সম্পদ ও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

বুধবার (৫ জুন) ‘ভূমি পুনরুদ্ধার, খরামুক্ত টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এই আলোচনা সভার আয়োজন করে।

এডাবের ভাইস চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য শাহিদা তারেখ দীপ্তি।

এডাব পরিচালক একেএম জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক। আলোচক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক ও মিডিয়া গবেষক শামীমা চৌধুরী, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের যুগ্ম সম্পাদক ও সমন্বয়ক জান্নাত-এ ফেরদৌসী লাকী, সিসিডিবির জলবায়ু পরিবর্তন কর্মসূচির মো. আব্দুল আলীম শেখ।

সংসদ সদস্য শাহিদা তারেখ দীপ্তি বলেন, বিভিন্ন আইন কঠোর হস্তে প্রয়োগ ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান।

তিনি সভায় উত্থাপিত বিষয়সমূহ সমাধানের জন্য জাতীয় সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলে যাওয়া, সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া, লবণাক্ততা, লবণাক্ত পানির অনুপ্রবেশ, মানুষের স্থানান্তর বৃদ্ধি, তীব্র শৈত্যপ্রবাহ ও তাপদাহ বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করেন বিশিষ্টজনরা। তারা বলেন, এছাড়া প্রভাবশালী ব্যক্তিগণের ভূমি দখল, জলাভূমি ভরাট, নদী-খাল ও পাহাড় দখল, গাছ-পালা ও মাটি কেটে অবৈধ বসতি স্থাপন করা, শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দূষণ করছে।

তাই পরিবেশ রক্ষায়, বেশি বেশি গাছ লাগানো, ছাদ কৃষিকে উৎসাহিত করতে কর হোল্ডিং ট্যাক্স রেয়াত চালু করা ও বসত ভিটায় বৃক্ষরোপণ, সামাজিক বনায়নে স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা; নদী খনন, বাধ নির্মাণ ও পাশাপাশি, দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে সরকার, সাংবাদিক, সুশীল সমাজ ও এনজিও কর্মীদেরকে একত্রে কাজ করার জন্য সকলে মত প্রকাশ করেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com