শিরোনাম :
সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিক্রি হচ্ছে কোরবানির মাংস, কেজি ৬০০ টাকা

রাজধানীর বিক্রি হচ্ছে কোরবানির মাংস, কেজি ৬০০ টাকা

 

নিজস্ব প্রতিবেদক

পশু কোরবানির মধ্য দিয়ে আজ দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি পেতে কেউ কোরবানি দিয়েছেন গরু, কেউবা খাসি। শহরের বিভিন্ন স্থানে কোরবানি দেওয়া গরুর মাংস, মাথা, পা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করেন মাংস ব্যবসায়ীরা। মূলত আর্থিকভাবে অসচ্ছল ক্রেতাদের জন্যই তাদের এ আয়োজন। সংগ্রহ করা এসব মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার গিয়ে দেখা যায়, এসব দোকানে মাংসের পাশাপাশি মিলছে মাথা, পা, ভুঁড়ি ইত্যাদি। যারা আর্থিকভাবে অসচ্ছল কিন্তু কোরবানির মাংস খেতে চান, তারা এসে ভিড় জমাচ্ছেন আশেপাশে।

কথা হয় ব্যবসায়ী নূর আলমের সঙ্গে। তিনি বলেন, যেসব জায়গায় কোরবানি হয় আমরা সেখান থেকে মাংস, আস্ত পা, মাথা কিনে নিয়ে আসি। পরে এখানে এনে তা বিক্রির জন্য প্রস্তুত করি। অনেকেই আছেন কোরবানি দিতে পারেন না বা বাজার থেকে মাংস কিনতে পারেন না, তারা আমাদের এখান থেকে মাংস কেনেন।

 

আরেক বিক্রেতা আব্বাস বলেন, পরিচিত নানান জায়গা থেকে মাংস কিনে এনে আমরা এখানে বিক্রি করি। মোটামুটি কম দামে এখান থেকে কাস্টমাররা তাজা কোরবানির মাংস কিনতে পারেন। এখানে মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।

কথা হয় মাংস কিনতে আসা রিকশাচালক ইসমাইলের সঙ্গে। তিনি বলেন, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিন্তু মাংস খাইতে মন চায়। তাই এখানে কিনতে এসেছি। বাজারের চাইতে কম দামে এখানে মাংস পাওয়া যায়।

আরেক ক্রেতা পারভেজ একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, এখানে একটু কম দামে তাজা কোরবানির মাংস পাওয়া যায়। তাই কিনতে আসা।

দোকানের পাশাপাশি অনেকে পলিথিনে ভরে মাংস নিয়ে আসছেন বিক্রির জন্য। তবে সেসব মাংসের দাম হাঁকানো হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা।

এমন একজন বিক্রেতা জসীম উদ্দিন বলেন, এখানে যেসব মাংস বিক্রি হচ্ছে তাতে মাংসের সাথে চর্বিও থাকে। কিন্তু আমারটা পুরোপুরি মাংস। কোনো চর্বি বা হাড্ডি নেই। তাই দাম ৭০০ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com