সিলেট প্রতিনিধি,
সিলেট বিভাগ বাদে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড। তবে ৯ জুলাই থেকে নির্ধারিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত সিলেট বোর্ডের পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
রোববার (৩০ জুন) সংবাদমাধ্যমকে সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি।
তপন কুমার সরকার বলেন, বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর থেকে শুরু হবে।
এরআগে, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। ২২ জুন পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
Leave a Reply