শিরোনাম :
লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প কোরবানির পশুর চামড়া গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণ করে যাচ্ছে এনার্জিপ্যাক

বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণ করে যাচ্ছে এনার্জিপ্যাক

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ডিজেল ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান পারকিন্সের সাথে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির সম্প্রতি ২০ বছরের অংশীদারিত্ব পূর্ণ হয়েছে। এর মাধ্যমে দুইটি ভিন্ন দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অনেক বছরের অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হলো।

গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এনার্জি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম, পরিচালক এনামুল হক চৌধুরী ও রেজওয়ানুল কবির, পারকিন্স ইঞ্জিনের আফটার মার্কেট বিজনেস ম্যানেজার সুশীল কুমার দ্বিবেদীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

ইন্ডাস্ট্রিয়াল ডিজেল ইঞ্জিন ডিজাইন, উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পারকিন্স ব্যাপকভাবে সমাদৃত। এই উৎপাদক প্রতিষ্ঠানটি সেরা পণ্য ও সেবা প্রদান এবং পাওয়ার সল্যুশন নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এনার্জিপ্যাক বাংলাদেশে পারকিন্সের অনুমোদিত পরিবেশক। প্রতিষ্ঠানটি আসল পারকিন্স ইঞ্জিন এবং পারকিন্সের বিস্তৃত পণ্য সামগ্রীর সবধরনের খুচরা যন্ত্রাংশ বিক্রি করার ক্ষেত্রে অনুমোদিত পরিবেশক। দেশে থাকা ক্রেতারা দীর্ঘদিন ধরে এনার্জিপ্যাকের কাছ থেকে পারকিন্স পণ্যের বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি গ্রহণ করে আসছে। প্রতিষ্ঠানটি গত ২০ বছর ধরে পারকিন্সের ক্রেতাদের মানসম্মত গ্রাহক-সেবা (কাস্টমার সার্ভিস) প্রদান করছে।

অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, ‘পারকিন্স এবং আমরা একই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। আমরা উভয়েই টেকসই উন্নয়নের জন্য সেরা পাওয়ার সল্যুশন নিশ্চিত করতে চাই। ইঞ্জিনিয়ারিংয়ে উৎকর্ষ সাধনের এই যাত্রায় পারকিন্স গত ২০ বছর ধরে আমাদের ওপর ভরসা রেখেছে। আমাদের প্রবৃদ্ধির পেছনে অবদান রাখার জন্য আমরা পারকিন্স এবং একইসাথে আমাদের অগণিত ক্রেতাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com