শিরোনাম :
নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প কোরবানির পশুর চামড়া গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংবাদ সম্মেলনে ৬ মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি: বাণিজ্য প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে ৬ মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। কিছু পণ্যের দাম বৃদ্ধি সাময়িক জানিয়ে তিনি বলেছেন, কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এদিন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে জাতীয় রফতানি ট্রফি অনুষ্ঠান সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসেন প্রতিমন্ত্রী।

 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। বর্তমানে ১৮টি জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে। এতে কাঁচামরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন।

টিটু বলেন, ‘দাম বাড়ছে, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। ভারতের নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এতে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

 

মধ্যবিত্তদেরও টিসিবির পণ্য দিতে চায় সরকার

‘ব্যাচেলরদের খাবার’ ডিমে হাত দেওয়াও দায়!

সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘সব রাজা–মহারাজার সময়েই কিছু অসাধু কর্মকর্তা দুর্নীতি করে। এখনো তাই হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।’

রফতানি তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক ও রফতানি ব্যুরোর দুই তথ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রফতানির হিসাব এনবিআর করে, রফতানি উন্নয়ন ব্যুরো শুধু তা প্রকাশ করে। এখন থেকে এনবিআরের পাশাপাশি সংশ্লিষ্ট রফতানিকারকদের সঙ্গে সরাসরি তথ্য নিয়ে কাজ করবে ইপিবির পরিসংখ্যান বিভাগ। তাহলে রফতানি তথ্য নিয়ে আর বিভ্রান্তি হবে না আগামীতে।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে রফতানিকারকদের পরিশ্রম ও তাদের কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রফতানি ট্রফি ২০২১-২২ সম্মাননা প্রদান করতে যাচ্ছে রফতানি উন্নয়ন ব্যুরো। আগামীকাল রোববার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বীকৃতি প্রদান করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com