শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ৪ গাড়ির দুর্ঘটনায় পাঁচজন নিহত

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ৪ গাড়ির দুর্ঘটনায় পাঁচজন নিহত

যুগ-যুগান্তর

দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় শুক্রবার চার যানবাহনের দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ওই সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজনের প্রাণহানি হয়।

তিনি জানান, বাকিদের ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।
এ কর্মকর্তা জানান, নিহত লোকজনের মধ্যে মাদারীপুরের ভুড়ঘাটা এলাকার আবদুল্লাহ (৬) মোটরসাইকেলে করে খালার বিয়েতে অংশ নিতে পরিবারের সঙ্গে বাড়ি যাচ্ছিল। তার মা রেশমা আক্তার (২৮) ও বাবা সুমন হোসেনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

হতাহত বাকিদের নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com