শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা ঠান্ডার চিন্তায় ঘরে থাকলে খাব কী’

ঢাকা ঠান্ডার চিন্তায় ঘরে থাকলে খাব কী’

জ্যেষ্ঠ প্রতিবেদক

পঞ্চাশোর্ধ মকবুল হোসেন বগুড়া থেকে ঢাকা এসেছেন ১১ বছর। রিকশা চালিয়ে যা আয় করেন তা থেকে জমার টাকা পরিশোধ, খাওয়া-দাওয়া শেষে যা থাকে সপ্তাহান্তে তা বাড়িতে পাঠান। আর এ দিয়েই সংসার চলে। কারণ, পরিবারে আয়ের অন্য কেউ নেই। তাই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শীতে নাকাল এই মানুষটি ভোরে বের হয়েছেন জীবিকার টানে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কথা বলার সময়ও শীতে অনেকটা কাঁপছিলেন তিনি। তবুও যাত্রীর খোঁজে অপেক্ষা করছিলেন লক্ষ্মীবাজার শাহী মসজিদের পাশে।

এত শীতের মধ্যেও বের হওয়ার প্রসঙ্গ তুলতেই কথা কেড়ে নিয়ে মকবুল হোসেন বললেন, ‘ঠান্ডার চিন্তায় ঘরে থাকলে খাব কী? নিজের পেট, বাড়ির মাইনষের কথাও তো চিন্তা করতে হয়।’

অবশ্য শীত নিয়ে তার খুব একটা প্রতিক্রিয়াও নেই। কারণ হিসেবে জানালেন, রিকশার গ্যারেজে তার মতো আরও অনেকে থাকেন। টিনের ছাউনি আর বেড়ায় ঘেরা গ্যারেজে তাদের অন্যদের চেয়ে সবসময়ই বেশি শীতের তীব্রতা অনুভব হয়।

ভিক্টোরিয়া পার্কের পাশে রুটি-চা বিক্রি করেন সবুজ মিয়া। এ বছরে প্রথম বেশি শীত অনুভব করছেন জানিয়ে তিনি বললেন, ‘কুয়াশা দেইখা দোকান দেরিতে খুলছি। রাস্তায় মানুষজন কম। শীতের জন্য চা বেশি চলতেছে।’

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহের কথা জানানো হয়। বছরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে তাপমাত্রা। ফলে রাজধানীতেও বেড়েছে শীতের দাপট। ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। ফলে খুব সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহনগুলো।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি জানুয়ারিতে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সাভার পরিবহনের চালক মো. রুবেল ঢাকা মেইলকে বলেন, ‘সকালে বের হওয়ার পর টেনশনে পড়ে গেছিলাম। সামনে কিছু দেখি না। লাইট জ্বালানোর পর ধীরে ধীরে আসতে হয়েছে।’

এদিকে, শীতের তীব্রতা ও কুয়াশার কারণে কাবু হয়ে যাওয়া মানুষের ভিড় বেড়েছে মোজা, শীতের টুপি বিক্রির দোকানগুলোতে। রাজধানীর পল্টন মোড়ে ফুটপাতের এমন একাধিক দোকানে এসব শীতবস্ত্রের কেনাকাটা বেড়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com