লন্ডন থেকে আনকার মিয়া
হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়া। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিট হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি; যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছায়।
সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে মা-ছেলের দেখা হওয়ার কথা; বুধবার সকালে সেখানে তারেক রহমান মাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বলে বিএনপির তরফে বলা হয়েছে।
Leave a Reply