শিরোনাম :
সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নয়াপল্টনে এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

নয়াপল্টনে এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।’

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আমরা মনে করেছিলাম এই সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকারের সঙ্গে যাদের সখ্য বেশি, তাদের অনেকেই উঠেপড়ে লেগেছে। এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে! এসব পরিস্থিতি পার করেই আমরা এসেছি। আমাদের কি ভয় আছে?

বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান ইলেভেনের ছায়া আছে।

রিজভী বলেন, আমরা এই সরকারের পক্ষে ছিলাম, এখনও আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার। সবটাই শেখ হাসিনার স্বার্থে তারা করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনা পুরো জিয়া পরিবারে নাম-নিশানা রাখতে চাননি। এ কারণেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলা লোকেদের ওপর নির্যাতন চালিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com