শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিআইজি মোল্যা নজরুলসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

ডিআইজি মোল্যা নজরুলসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
মোল্যা নজরুল (ফাইল ছবি)
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ও শনিবার ((৭-৮ ফেব্রুয়ারি) পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মোল্যা নজরুল ইসলাম ছাড়া আটক বাকি তিনজন হলেন- নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত।

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত ২০২৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। আর আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার থাকাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেন। একসময় সিটিটিসিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ ছিল।

অন্যদিকে মোল্যা নজরুল ইসলামকে ২০২৩ সালের ৩১ মে জিএমপি থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়। এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি হন। সর্বশেষ মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। মোল্যা নজরুল বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com