যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

 

শাহজালাল প্রতিনিধি।

যমজ বোন দেখতে প্রায় একই। জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠা। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন একই প্রতিষ্ঠানে। পড়ালেখায়ও সমান মেধাবী দুজন। প্রাথ‌মিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ‌র্তি পরীক্ষায় দেখিয়েছেন সাফল্য। এবার ভর্তি পরীক্ষায় ১ম ও ৭৬তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন আফসানা ও শাহানা নামের যমজ বোন।

টাঙ্গাইল সখিপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় বেড়ে ওঠা জমজ বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে প্রথম হয়েছে আফসানা এবং ‘এ’ ইউনিটে ৭৬তম হয়েছে শাহানা। শিক্ষক দম্পতি বাবা মো. আল-আমীন ও আফিয়া আক্তারের ঘর আলো করে ২০০৬ সালের জন্ম নেয় তারা।

এর আগে, স্কুল জীবনে দুই বোনই সখিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। দুই বোনের জন্মসময় ও চেহারার মিল থাকার পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ফলাফলেও এত মিল থাকাটা তাদের দুই বোনকেও অবাক করে বলে জানায় তারা।

সামিয়া জাহান আফসানা বলেন, আমরা ছোটবেলা থেকেই প্রায় একই রকমভাবে বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি দেখা যাক কি হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এ বিষয়ে তাদের বাবা উপজেলা জামায়াতের আমির ও বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় বাবাকে আনন্দে উদ্বেলিত করে। আমার যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। এতে আমি ভীষণ খুশি হয়েছি। তবে তাদের স্বপ্ন চিকিৎসক হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা ওয়েটিংয়ে আছে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com