শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবি: ভিডিও থেকে
সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হ‌ওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে শেষ হয়।

রোববার রাতে বনশ্রী ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো প্রতিরোধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদবোধ করছেন না, মানুষ আতঙ্কবোধ করছেন। এমন পরিস্থিতিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।

আরেকজন জানান, মাঝ রাতে ঘুম ছেড়ে রাস্তায় নেমেছি। এই দায় অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিপ্লব পরবর্তী বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার সংস্কারের বিপরীতে দায়িত্বে অবহেলা আর সুশীলতার মাধ্যমে আজ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরম অবনতির দিকে নিয়ে যাওয়ার দায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃদ্ধ, ব্যর্থ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতে হবে। যদি সেটা না হয়, তাহলে মাঝ রাতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমেছি, সেভাবে সবাই সারা দেশের রাস্তায় নেমে যাব।

এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com