জহিরুল ইসলাম রাজু :
আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনে নিযুক্ত জর্ডানের মান্যবর রাষ্ট্রদূত এবং কূটনৈতিক করের ডিন রামি এস. রাইকাত আলাদওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসী শ্রমিকদের কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে একমত প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জর্ডানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply