শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক
আমাদের গণতন্ত্রের আন্দোলন ছিনতাই হয়ে দেশে নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে।

চট্টগ্রাম লালদিঘী ময়দানে আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি ইনসানিয়াত বিপ্লবের অনুষ্ঠিতব্য মানবতার রাজনীতি মহাসমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দ বলেন, সব ধর্ম-মত-পথ-আদর্শের-সব দলের-সব মানুষের নিরাপত্তা- জীবনের স্বাধীনতা-বাকস্বাধীনতা-নাগরিকত্ব-ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি যার ফলে অন্তবর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য। অথচ এই অন্তবর্তী সরকার দলনিরপেক্ষ না হয়ে পক্ষপাতদুষ্ট হয়ে আমরা ইনসানিয়াত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাকস্বাধীনতা রুদ্ধ করে গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে।

ইনসানিয়ার বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মানবাধিকার ও গণতন্ত্রের শত্রু, তাদের চরিত্র পূর্বের স্বৈরাশাসনের চেয়েও গণতন্ত্রবিরোধী ও নিপীড়নমূলক এবং মিথ্যা ভিত্তিক ।

তাঁরা বলেন, ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছেন।

ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ অন্তবর্তী সরকারকে আগের মত স্বৈরাচারি ফ্যাসিবাদি চরিত্র অনুসরণ না করে, রাজনৈতিক দলের কন্ঠরোধ বাক স্বাধীনতা হরণ না করে, মিথ্যা মামলা ও রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে নিপীড়ন না চালিয়ে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আতঙ্কমুক্ত-রুদ্ধতামুক্ত- বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পরিবেশ জারি রাখার আহ্বান জানান ।

ইনসানিয়াত বিপ্লব জীবনের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রক্ষায় এবং একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র থেকে রাষ্ট্র ও ধর্ম এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির
ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com