শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবি ছাত্রশিবির নবীন লেখকদের সংবর্ধনা দিলো

ঢাবি ছাত্রশিবির নবীন লেখকদের সংবর্ধনা দিলো

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন লেখকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের মৌলিক বই ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে প্রকাশিত হয়েছে, তাদের ক্রেস্ট ও নগদ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নবীন লেখকরা তাদের প্রকাশিত বইয়ের রিভিউ উপস্থাপন করেন এবং ছাত্রশিবিরের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

‘জুলাই ও একটি লাল মাশরিক’ বইয়ের লেখক জয়েনউদ্দীন সরকার তন্ময় বলেন, ‘নবীন লেখকদের নিয়ে ছাত্রশিবিরের এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আরও উৎসাহিত করবে।’

‘হাজার রঙের ক্যানভাস’ বইয়ের লেখক ফাহমিদুল হাসান বলেন, ‘আমরা শিবিরের কাছে প্রত্যাশা করি যে, শিবির নবীন লেখকদের জন্য কর্মশালা আয়োজন করবে, ভালো মানের সাহিত্য পত্রিকা প্রকাশ করবে এবং লেখকদের গ্রুমিং করবে।’

অন্যান্য বক্তারা নবীন লেখকদের সাহস জোগানোর পাশাপাশি গ্রাম পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠা, পাঠচক্র পরিচালনা এবং যুগোপযোগী লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সঞ্চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ‘ছাত্রশিবির একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। নবীন লেখকদের আজকের এই সংবর্ধনার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। আমরা ভবিষ্যতে দেশের খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন সাহিত্যিক কর্মশালা আয়োজন করবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘নবীন লেখকদের নিয়ে আমাদের সাহিত্য বিভাগের অনেক পরিকল্পনা রয়েছে। সংবর্ধনার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে প্রকাশক-লেখকদের মতবিনিময় সভা, প্রবীণ ও নবীন লেখকদের নিয়ে কর্মশালা এবং বই প্রকাশের প্রতিবন্ধকতা কমানোর জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।’

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘লেখকরা সমাজের প্রতিনিধি, যারা অতীত ও বর্তমানকে তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। লেখালেখি একটি সদকায়ে জারিয়া কাজ, এবং সমাজের চিন্তা গঠনে লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com