শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর কোতোয়ালী থানার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে ৯ জন আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে সকালে আদালতে জামিন চেয়ে আবেদন করেন ৯৩ জন আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, ৯৩ জন আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। সেই মেয়াদ শেষ হলে হাইকোর্টের নির্দেশ অনুসারে জামিনের আবেদন করেন।

জামিন পাওয়া আইনজীবীরা হলেন ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৮ জন নারী আইনজীবীসহ মোট ৯ জন। অপরদিকে একই মামলায় ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম, জাকির হোসেন ও মোরশেদ হোসেন শাহীনসহ ৮৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এরপরে এ ঘটনায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন ১১৫ জন। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। সে মেয়াদ শেষের আগে আজ আইনজীবীরা জামিনের আবেদন করলেন।

এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি অস্ত্র, লাঠিসোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, সাইদুর রহমান মানিক, মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, ফিরোজুর রহমান মন্টু, আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com