যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী সহিংসতার সময় এক ব্যক্তিকে হত্যা মামলায় ২৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাফিজুর রহমান, তোফায়েল সরদার, শামীম সরদার, এলমাছ সরদার, সোহরাব সরদার, নাঈম মল্লিক, আব্দুর রাজ্জাক সরদার, মুসা সরদার, সামসু সরদার, মাওলা সরদার, ইউসুফ সরদার, ফরিদ আহম্মেদ, জসিম সরদার, বাবলু, ডালিম তালুকদার, ফিরোজ সিকদার, হাসান গাজী, সেকান্দার সরদার, জামাল, শামীম হাওলাদার, জহিরুল ইসলাম বাবুল, মন্টু সরদার ও মো. দুলাল সরদার ওরফে ভয়। সবাই বাউফলের কালিশুরী ইউনিয়নের বাসিন্দা।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন এবং পরদিন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সাইদুর বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালে অভিযোগপত্র জমা দেয়।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বাদী সোহেল বলেন, আমার বাবার হত্যার সাত বছর পর আজ আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত ও বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এখন আমার বাবার আত্মা শান্তি পাবে।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ফরিদ হোসেন বলেন, এই রায় প্রমাণ করেছে, আইনের চোখে কেউই ছাড় পায় না। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com