শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে ফিরছেন স্ত্রীসহ সোমবার মির্জা ফখরুল

দেশে ফিরছেন স্ত্রীসহ সোমবার মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় আগামী সোমবার দেশে ফিরছেন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট ভালো। আমার স্ত্রীর অবস্থা ভালো। উনি সুস্থ ও ভালো আছেন। ইনশাল্লাহ ১৪ এপ্রিল বিকেলে আমরা দুইজনই দেশে ফিরব।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরে যান।

মির্জা ফখরুল ইসলামের ফেসবুক প্রোফাইলে ২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে আবেগঘন স্ট্যাটাস প্রকাশিত হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সহধর্মিণীর যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন ফেসবুকের সেই পোস্টে ইংরেজীতে যা বাংলায় হুবহু তুলে ধরা হলো।

‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের সবকিছু। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।

তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়।

আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।

আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলিয়েছেন, কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন।

আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে, আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com