নিজস্ব প্রতিবেদক
আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলালম আলমগীর।
ক্ষমতায় থাকুক বা না থাকুক বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সম্পাদক পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। এতে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা অংশ নেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্দ্বিধায় দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব … সে গভর্মেন্টে থাকি আর না থাকি সেখানেই থাকি… এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি। তবে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস, আস্থা এবং এটাকে আমরা যদি কখনো সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে স্টাবলিস করবো, না পেলে বিরোধী দলে থাকলে সেখানেও আমরা এটাকে স্টাবলিস করার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।’
একই সঙ্গে গণমাধ্যমের ওপর অতীতে নিপীড়ন নির্যাতন এবং বিভিন্ন কালা-কানুনের বিরুদ্ধে দলের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যাপারে আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। খুবই স্পষ্ট ভাষায় দৃঢ়ভাষায় আমরা বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা আমরা সমর্থন করব না।’
সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি ২০১৬ সালে ঘোষিত ‘ভিশন-২০৩০’২০২৩ সালে প্রণীত ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সংস্কার কর্মসূচিতে রয়েছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব।
Leave a Reply