শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে বলেন, তিনি ভালো আছেন।

গত মঙ্গলবার চেয়ারপার্সন দীর্ঘসময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী এখন তিনি বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।

সুস্থ খালেদা জিয়াকে দেখতে গত দুইদিন তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ছাড়া তেমন কেউ বাসায় যাননি। পরিবারের লোকজনের সঙ্গে তিনি খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম খালেদা জিয়া বেশ ফুরফুরে মেজাজে আছেন। লন্ডনের ডাক্তাররা তাকে একটানা বসে না থেকে কিছুটা হাঁটাচলার পরামর্শ দিয়েছেন। বোর্ডের সদস্যরা নিয়ম করে বাসায় ফলোআপ করে যাচ্ছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের পরামর্শে বাসায় তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে বিএনপি প্রধানকে।

এর আগে যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি অগণিত নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার আবেগাপ্লুত সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শার্মিলা রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com