শিরোনাম :
রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্ববাজারে একটি চিংড়ির দাম ১০ হাজার টাকা!

বিশ্ববাজারে একটি চিংড়ির দাম ১০ হাজার টাকা!

নিজস্বপ্রতিবেদক
১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা একটি চিংড়ির দাম অন্তত ১০ হাজার টাকা। এতে অবাক হওয়ার কিছু নেই—এটি সাধারণ কোনো চিংড়ি নয়, এটি মা ‘ভেনামি’। বিদেশ থেকে আমদানি করা এই চিংড়ি এখন সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে বাংলাদেশের খামারিদের সামনে। একটি মাত্র মা চিংড়ি থেকে বছরে ১০ লাখ পর্যন্ত রেণু (পোস্ট লার্ভা) উৎপাদন সম্ভব। কক্সবাজারের দুটি সরকার অনুমোদিত হ্যাচারিতে এই রেণু উৎপাদন শুরু হয়েছে বাণিজ্যিকভাবে। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের দক্ষিণাঞ্চলে—খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।

 

বিশ্ববাজারে চিংড়ির বড় অংশ জুড়ে রয়েছে ভেনামির দখল। অথচ এত দিন বাংলাদেশে এই জাতের চাষ ছিল খুবই সীমিত। দেশে প্রচলিত বাগদা ও গলদা চিংড়ির চাষে রোগবালাই ও মৃত্যু ঝুঁকি বেশি। এর বিপরীতে ভেনামি চিংড়ি তুলনামূলকভাবে রোগ সহনশীল, উৎপাদন বেশি, আর চাষও লাভজনক। পোনা ছাড়ার মাত্র দুই মাসের মাথায় বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে এই চিংড়ি।

মৎস্য বিভাগের তথ্য বলছে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে বাগদা চিংড়ির চাষ হয়। তবে উৎপাদন তুলনায় পিছিয়ে বাগদা। একটি বাগদা চিংড়ি ১৫০ দিনে ৩০–৫০ গ্রাম ওজনের হয়, আর ভেনামি মাত্র ১১০ দিনেই পৌঁছে ৩৫–৪০ গ্রাম ওজনে। সময় কম, ঝুঁকি কম, আয় বেশি—এই কারণে খামারিরা ধীরে ধীরে ঝুঁকছেন ভেনামির দিকে। বাজারেও রয়েছে ভালো চাহিদা। বর্তমানে প্রতি কেজি ভেনামি চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়, যেখানে একই ওজনের বাগদার দাম ৭০০–৮০০ টাকা।

 

২০২১ সালে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশে পরীক্ষামূলকভাবে ভেনামি চাষ শুরু হয়। সাফল্য আসতেই কক্সবাজারে গড়ে ওঠে নিরিবিলি ফিশারিজ লিমিটেড ও দেশ বাংলা হ্যাচারি—দেশের একমাত্র দুটি সরকার অনুমোদিত ভেনামি চিংড়ি পোনা উৎপাদক প্রতিষ্ঠান। ২০২৪ সালের এপ্রিল মাসে তারা বাজারে প্রথমবারের মতো পোনা ছাড়ে। এরপর থেকেই খামারিরা চাষ শুরু করে লাভবান হচ্ছেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও মৎস্য অধিদপ্তর নিয়মিত তদারকি করছে উৎপাদন, বিপণন ও চাষপদ্ধতির দিকগুলো।

কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, এই জাতের পোনা সহজলভ্য নয়।  ভেনামি উৎপাদন ও চাষাবাদে সরকারের অনুমোদন লাগে। সঠিকভাবে ভেনামি চাষ করা গেলে আগামী কয়েক বছরের মধ্যে চিংড়ির উৎপাদন যেমন বাড়বে, তেমনি চিংড়ি রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রা অর্জনও কয়েক গুণ বেড়ে যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com