শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ সরকারের পক্ষে লাভজনক হবে: নুর

বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ সরকারের পক্ষে লাভজনক হবে: নুর

নিজস্ব প্রতিবেদক
গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেছেন, দেশের অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাদের সরিয়ে দেওয়া সরকারের জন্য ভালো হবে। রোববার (২৫ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, যেসব উপদেষ্টার বিষয়ে নেতিবাচক ভাবনা আছে, বিশেষ করে যারা আমাদের আন্দোলনকারী ছাত্রনেতাদের মধ্যে থাকেন এবং যাদের সম্পর্কে কথিত হচ্ছে তারা একটি দল গঠন করেছেন। বাহিরেও প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতাও রয়েছে। এজন্য আমরা বলেছি, এনসিপির দুজন বিতর্কিত উপদেষ্টাকে অপসারণ বা পদত্যাগের পথে নিয়ে যাওয়া সরকারের জন্য ভালো হবে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একাধিক বিষয়ে মতবিরোধ রয়েছে। এই কারণে সরকার যেন এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নিয়েও চলমান জটিলতা এবং উত্তরের প্রশাসকের বিরুদ্ধে হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সম্পর্কের অভিযোগের বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার।

গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি আশা করেন, সরকার সামরিক বাহিনী ও প্রশাসনকে বিশ্বাস করে তাদের সঙ্গে সুষ্ঠু সমন্বয় করে কাজ করবে। একই সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব কমিয়ে যোগাযোগ বাড়ানো হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকার যেন আপাতত চট্টগ্রাম বন্দর ও রাখাইনে করিডর দেওয়ার মতো বড় সিদ্ধান্ত না নেয়, এমন আহ্বান জানিয়েছেন নুরুল হক নুর। তিনি বলেন, নির্বাচন, সংস্কার ও বিচার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পরিচালিত হোক, এটাই আমাদের আশা। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করুন, যাতে সরকার সকল চাপ ও ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা তাদের সর্বাত্মক সহায়তা করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com