শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খাতুনগঞ্জের পাইকারী বাজার দখল করে নিয়েছে দেশী পেঁয়াজ

খাতুনগঞ্জের পাইকারী বাজার দখল করে নিয়েছে দেশী পেঁয়াজ

বশির আলমামুন চট্টগ্রাম :
দেশের বৃহত্তর ভোগ্য পন্যের পাইকারী বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজে ভরে গেছে। এখানকার বড় বড় আড়ত ও পাইকারী দোকান গুলোতে গুদামে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। খাতুনগঞ্জের সড়ক, অলি গলিতে সারি সারি ট্রাকভর্তি দেশি পেঁয়াজ। এখানকার বেশ কিছু এলাকাজুড়ে শুধু চোখে পড়ে দেশি পেঁয়াজ ভর্তি ট্রাকের সারি। বলতে গেলে খাতুনগঞ্জের পাইকারী বাজার দখল করে নিয়েছে দেশী পেঁয়াজ।
পেঁয়াজ ব্যবসার সাথে জড়িতদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আসছে এই পেঁয়াজ। মানভেদে প্রতি কেজি ৪৫ টাকা থেকে ৫১ টাকা দামে পাইকারিতে বিক্রি করা হচ্ছে এসব দেশি পেঁয়াজ। ট্রাক থেকে পেঁয়াজ নামিয়ে রাখা হচ্ছে গুদামে। সেখান থেকে বিক্রি করা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছে। দাম তুলনামূলক কম হওয়ায় বিক্রিও হচ্ছে ভালো। তাই ব্যস্ত সময় পার করছেন খাতুনগঞ্জের ব্যবসায়ী ও শ্রমিকেরা। আবার খাতুন গঞ্জ থেকে প্রতিদিন চট্টগ্রামের পাশ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার খুচরা বিক্রেতারা গাড়ী ও নদী পথে নৌকায় টনটন কিনে নিয়ে যাচ্ছে এসব পেঁয়াজ। ব্যবসয়ীরা জানান প্রতি ট্রাকে ১৪ থেকে ১৫ টন পেঁয়াজ পরিবহন করা যায়। এটি পচনশীল পন্য হওয়ায় দাম ধরে বিক্রি করা যায় না।
খাতুনগঞ্জে প্রতিদিন কত টন পেঁয়াজ বিক্রি হয়, তার সঠিক সংখ্যা নির্দিষ্টভাবে বলা না গেলেও ব্যবসায়ীদের একটি প্রতিবেদন অনুসারে, খাতুনগঞ্জে “২৫০ টনের বেশি” পেঁয়াজ বিক্রি হচ্ছে বর্তমানে।
খাতুনগঞ্জ বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার, এবং এখানে পেঁয়াজের প্রচুর সরবরাহ থাকে। সাধারণত, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় এর পাশাপাশি উত্তর বঙ্গ থেকেও দেশী পেঁয়াজ আমদানী করা হয়ে থাকে। যা খুচরা বাজারে বিক্রির জন্য সরবরাহ করা হয়।
খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমলেও দেশি পেঁয়াজের দাম তুলনামূলকভাবে বেশি। তারা আরও জানিয়েছেন, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যা দাম স্থিতিশীল রাখতে সাহায্য করছে।
এদিকে  পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে, তবে তা খুব বেশি নয়। কিছু এলাকায় পেঁয়াজের দাম তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে, যা সরবরাহ এবং চাহিদার ওপর নির্ভরশীল।
খাতুনগঞ্জের ব্যবসায়ী এবং বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, পেঁয়াজের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com