শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেয়ের মরদেহ নিতে হাসপাতালে অপেক্ষায় বাবা-মা, খোঁজ নেই স্বামীর

মেয়ের মরদেহ নিতে হাসপাতালে অপেক্ষায় বাবা-মা, খোঁজ নেই স্বামীর

পঞ্চগড় প্রতিনিধি,:
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে তাস খেলায় বাঁধা দেওয়ায় নববূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী তছলিম উদ্দীনের বিরুদ্ধে।
সোমবার (৭ জুলাই) দিনাজপুরের পার্বতীপুরের আমবাড়ী ইউনিয়নের বড়দল গ্রামের সাবিরুল মন্ডল ও আছমা বেগম দম্পতি তার মেয়ে শাহিনুর আক্তারের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। রাত ১২টা পর্যন্ত তারা হাসপাতালে অবস্থান করলেও মেয়ের স্বামীসহ শ্বশুরবাড়ির কাউকে পাননি।
জানা যায়, দেড়মাস আগে শাহিনুর আক্তারের দ্বিতীয় বিয়ে হয় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনাভিটা গ্রামের সাইফুল ইসলামের ছেলে তছলিম উদ্দীনের সঙ্গে। গত ৫ জুলাই সন্ধ্যায় ২৫ হাজার টাকায় কেনা একটি মোবাইল বন্ধক রেখে তাস খেলতে যান তছলিম উদ্দীন। মোবাইল বন্ধক রেখে তাস খেলতে যাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া হয় শাহিনুর আক্তারের। পরে শাহিনুর তার ভাই আব্দুর রাজ্জাকে মোবাইল করে বিষয়টি জানিয়ে বাড়ি যাওয়ার কথা বলে টাকা চায়। রাত হওয়ায় আব্দুর রাজ্জাক সকালে টাকা পাঠিয়ে দিতে চায়। পরে সকালে আব্দুর রাজ্জাককে তছলিম জানান শাহিনুর বিষ খেয়েছে। হাসপাতালে ভর্তি আছে।
আব্দুর রাজ্জাক বলেন, আমার বোন শনিবার সন্ধ্যায় আমাকে ফোন করে বলে তার মোবাইলটি তছলিম বন্ধক রেখে তাস খেলতে গেছে। বলার পর সে বাড়ি আসার জন্য গাড়ি ভাড়ার টাকা চায়। রাত হওয়ায় আমি সকালে টাকা দিতে চাই। পরে আমি শাহিনুরের শ্বশুরকে রাত ১১টায় ফোন দিয়ে বলি ওরা কি ঝগড়া করছে। তিনি বলেন, না ঝগড়া করে নাই। দুজনেই তছলিমের খালার বাড়িতে বেড়াতে গেছে। পরের দিন সকাল ৯টায় তছলিম ফোন করে জানায় শাহিনুর বিষ খাইছে। রাতে হাসপাতালে ভর্তি হইছে। পরে শাহিনুরের সঙ্গে মোবাইলে কথা হলে তাকে জিজ্ঞাসা করি বিষ খাইছো কেন। সে বলে আমি বিষ খাইনি। একথা বলার সঙ্গে সঙ্গে ফোনটা তারা নিয়ে কেটে দেয়।
রাত ১০টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শাহিনুরের বাবা সাবিরুল মন্ডল, মা আছমা বেগম, ছেলে স্বাধীনসহ লাশটি নেওয়ার জন্য বারান্দার মেঝেতে বসে অপেক্ষা করতেছেন। এসময় সাবিরুল বলেন, আমরা গরিব মানুষ, টাকা না থাকায় গতকাল আসতে পারি নাই। আজকে আসার সময় ফোনে শুনলাম মেয়েটা মারা গেছে। হাসপাতালে এসে দেখি জামাইসহ শ্বশুরবাড়ির কেউ নাই। সবাই মেয়েটাকে ফেলে পালিয়ে গেছে।
আছমা বেগম বলেন, আমার মেয়ের বিয়ে হওয়ার একমাস পার হলো। আমার মেয়ে তাস খেলায় বাঁধা দেওয়ায় তাকে বিষ খাওয়ায়ে মেরে ফেলছে। আমি এর বিচার চাই।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম বলেন, শাহিনুর নামে এক রোগী শনিবার রাত ১১টা ৩০ মিনিটে কীটনাশক পান করে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে আমরা ওয়াশ করে দিয়েছি। পরবর্তীতে রোগীর অবস্থা খারাপ হলে আমরা তাকে রেফার্ড করি। রোগীর লোকজন অন্যত্র তাকে নিতে আগ্রহী না হওয়ায় সে এখানে চিকিৎসাধীন ছিল। আজকে আরও তার অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com