শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দলীয় নয়, জাতীয় স্বার্থে সমাবেশ ডেকেছে জামায়াত: ড. মাসুদ

দলীয় নয়, জাতীয় স্বার্থে সমাবেশ ডেকেছে জামায়াত: ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সমাবেশের ডাক দিয়েছে।

মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দলীয় স্বার্থে যদি জামায়াতে ইসলামী সমাবেশ করতো তাহলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে করতে পারতো, দলের নিবন্ধন ফেরতের দাবিতে করতে পারতো এমনকি দলীয় প্রতীকের দাবিতেও সমাবেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ যে কোন কর্মসূচি করতে পারতো। কিন্তু জামায়াত সেটি করেনি। কারণ জামায়াতে ইসলামী সবসময়েই দলীয় স্বার্থের আগে জাতীয় স্বার্থ বিবেচনা করে।

তিনি আরো বলেন, আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতের জামায়াতে ইসলামী যেই সমাবেশের ডাক দিয়েছে তার একটি দাবিও জামায়াতে ইসলামীর দলীয় স্বার্থে নয়। বরং প্রতিটি দাবি জাতীয় স্বার্থে।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোনের পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এবং জোনের সহকারী পরিচালক এস. এম আহসান উল্লাহ’র পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনের টীম সদস্য শেখ আবুল কাশেম, বংশাল দক্ষিণ থানা আমির মো. মাহাবুব আলম ভুঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমির মো. আনিছুর রহমান, কোতয়ালী থানা আমির মো. মতিউর রহমান, বংশাল উত্তর থানা আমির মাওলানা বিলাল হুসাইন, বংশাল পূর্ব থানা আমির মাওলানা তাজুল ইসলাম, চকবাজার উত্তর থানা আমির মাওলানা মাহফুজুর রহমান, চকবাজার পূর্ব থানা আমির মো. রফিকুল ইসলাম, চকবাজার পশ্চিম থানা আমির মো. আবুল হোসেন রাজন। এছাড়াও সকল থানা সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com