শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত সিলেট ভূমিকম্পে কাঁপল সচিবালয়ে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যায় দুজনের যাবজ্জীবন ও ছয়জনের ১০ বছর করে সাজা

কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যায় দুজনের যাবজ্জীবন ও ছয়জনের ১০ বছর করে সাজা

কুমিল্লাপ্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউসুফ ভুইয়া টিপু নামে এক জুতা ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন। এছাড়াও রায়ে আরো ৬ জন আসামির প্রত্যেককে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তবে সাজাপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৯ সালের ১৬ মে দিবাগত মধ্যরাতে বাড়ির উঠোনের যাকাত দলের গুলিতে নিহত হন চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের বাসিন্দা জুতা ব্যবসায়ী ইউসুফ ভুইয়া টিপু।

আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার মরকোটা গ্রামের মৃত ডাঃ আবুল হাসেমের ছেলে মেহেদী হাসান জামশেদ (২১) ও একই উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মনির আহাম্মদ ডিলারের ছেলে শহীদুল ইসলাম মাসুদ ওরফে মাসুম (৩২)।
এছাড়াও ১০ বছর করে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফেনী সোনাগাজী উপজেলার চান্দলা পাটোয়ারী বাড়ীর মৃত আবুল কালামের ছেলে মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী (৩২), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা (ধানছা) গ্রামের মৃত আঃ হালিমের ছেলে মোঃ জামাল হোসেন মানিক (৩১) ও ধোরকড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ একরামুল হক মিলন (৪১), নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের রুহুল আমিনেট ছেলে ইব্রাহিম ওরফে বড় মিয়া (৪৫), ফেনী সোনা গাজী উপজেলার সহদিয়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন তোতা (২৮) ও চট্টগ্রাম মীরশ্বরাই উপজেলার পশ্চিম সোনাই গ্রামের মৃত মুজাফফর হোসেনের ছেলে মোঃ শাহাবুদ্দিন (৩৮)।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ মে দিবাগত রাত ২টার দিকে ইউসুফ ভাইয়া টিপু (২৮) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির উঠোনে ডাকাত দলের সামনে পড়ে। এ সময় ডাকাত দলের সদস্যরা টিপুকে ঝাপটে ধরে গুলি করে পালিয়ে যায়। এরপর টিপুর শোরচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টিপুর পিতা মোহাম্মদ আলী (৭৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। সে সময় ওই চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। তবে পরবর্তীতে তারা জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে আদালতে মামলাটির অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি এবং আসামিদের দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জন আসামি প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায় , পুলিশের তদন্ত শেষে এ মামলায় মোট ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে মামলা চলাকালীন সময়ে আসামি ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক মৃত্যু বরণ করেন। এছাড়া অন্য আসামিদের মধ্যে আবুল হাসেম ভূইয়া ভুটু, মোঃ দুলাল, ফারুক হোসেন, ইলিয়াস ভূইয়া, আবুল কাশেম ও সাইফুলর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com