নাটোর প্রতিনিধি,
ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে নাটোরে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজয় র্যালিতে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর শহরের উপর শহর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপর শহর মাঠে গিয়ে শেষ হয়। পরে উপশহরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে আগস্টে দেশে প্রদক্ষিণ হাসিনার পতন হয়। ১ বছর পূর্তিতে জেলা বিএনপি বিজয় প্রদক্ষিণ পালন করছে। অন্তবর্তীকালীন সরকার দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার আসবে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হবে বলে জানান।
সমাবেশে জেলা বিএনপির প্রদক্ষিণ রহিম নেওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহামুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply