শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রেস ক্লাবে জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে বললেন দুদু

প্রেস ক্লাবে জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে বললেন দুদু

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ৭১-এ আপনারা যে ভুল করেছিলেন, তা সংশোধনের সুযোগ এখনো আছে। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছুটা হলেও মোচন হবে। কিন্তু যদি নির্বাচন প্রতিরোধে নামেন, তাহলে সেই ভুল আরও বড় হবে।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, একসময় আন্দোলনের স্বার্থে বিএনপি আপনাদের পাশে ছিল। তখন আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। বিএনপি ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে দাঁড়িয়েছিল। সেটা মনে রাখলে সেটিই হবে দেশের জন্য কল্যাণকর।

বর্তমানে বিএনপিই একমাত্র দল, যার শিকড় সর্বত্র—এ দাবি করে দুদু বলেন, যেখানে ১০ জন, সেখানে ৬–৭ জন বিএনপির। আওয়ামী লীগ হারিয়ে গেছে। বিএনপি দাঁড়ালে পুলিশ-মিলিটারি ছাড়াই দেশ রক্ষা সম্ভব। তাই নানা অজুহাত ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি শুরু থেকেই এ উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকার নির্বাচন ঘোষণা করেছে, কমিশনও প্রস্তুতি নিচ্ছে। অথচ কেউ কেউ নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয়, দেশ অনিশ্চয়তায় পড়বে।

 

তিনি আরও বলেন, স্বাধীনতার পর জাতি শেখ মুজিবুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তার সময়ে বিরোধী নেতাদের হত্যা ও দুর্ভিক্ষে মানুষের মৃত্যু ঘটেছে। যারা ৭২–৭৫ সাল দেখেনি, তারা শুধু বই পড়ে সবটা বুঝতে পারবে না।

সভায় আরও বক্তব্য দেন হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির বেপারী, এস. কে. সাদী, মোস্তফা কামাল মজুমদার ও বাবুল আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com