শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল 

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল 

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের শমসেরনগর রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হোসাইন আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ রহমান, সাবেক ছাত্র নেতা মুজাহিদুল ইসলাম, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুর আনোয়ার, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ রহমান বলেন, গত সাত মাস ধরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের পদ স্থগিত রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে ইসহাক আহমেদ মামনুন চৌধুরী ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির কাছে বারবার দাবি জানিয়েছেন।
সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম বলেন, মামনুন চৌধুরীকে আমরা রাজপথের সৈনিক হিসেবে চিনি। গত ৫ আগস্টসহ বহু আন্দোলনে তিনি সামনের কাতারে ছিলেন। তাকে বাদ দিয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা কখনো মাঠে ছিলেন না। এসি রুমে বসে রাজনীতি করলে কর্মীদের ত্যাগ-তিতিক্ষা বুঝা যায় না। সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুর আনোয়ার বলেন, আজকের বিক্ষোভের দায়ভার জেলা নেতৃত্বকেই নিতে হবে। কারণ তারা কর্মীদের আবেগ ও নেতাদের অবদানকে সম্মান করতে জানেন না। মামনুন ভাইকে অসম্মান করা মানে পুরো জেলার আন্দোলন সংগ্রামী কর্মীদের অসম্মান করা।
সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুর আনোয়ার বলেন, এভাবে যদি হাইব্রিড লোকজনের স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে ত্যাগী ও রাজপথের কান্ডারীদের বাদ দেয়া হয়, তাহলে ভবিষ্যতে দলের দুর্দিনে আর কেউ প্রাণ বাজি রেখে রাজপথে নামবে না। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
তারা অভিযোগ করেন, সম্প্রতি মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একাধিক সভা অনুষ্ঠিত হলেও সেখানে সভাপতির দায়িত্ব সিনিয়র যুগ্ম আহবায়ককে না দিয়ে সদস্য সচিব আহমেদ আহাদকে দেয়া হয়। এতে নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। এমনকি বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনে সিনিয়র যুগ্ম আহবায়কের মতামতকে উপেক্ষা করে সদস্য সচিব এককভাবে গঠনতন্ত্র লঙ্ঘন করে দায়িত্ব বণ্টন করেছেন, যা দলীয় নেতাকর্মীদের ক্ষোভের জন্ম দিয়েছে।
বক্তারা অবিলম্বে ইসহাক আহমেদ মামনুন চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার দলীয় পদ পুনর্বহালের জোর দাবি জানান। তারা বলেন, মামনুন চৌধুরী দলের একজন দুঃসময়ের রাজপথের সাহসী সৈনিক। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে তার বিশেষ ভূমিকা ছিল। তিনি অসংখ্য মামলার আসামি হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com