শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতের অভিযোগ প্রত্যাখ্যান খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার

ভারতের অভিযোগ প্রত্যাখ্যান খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার

আন্তর্জাতিক ডেস্ক ;
খাগড়াছড়িতে সম্প্রতি অশান্ত পরিস্থিতির পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত।

শুক্রবার (৩ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেন, আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এ সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়।

এ সময় তিনি উল্টো অভিযোগ করেন, কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে ও তাদের ভূমি দখল করছে। তিনি বলেন, আমি ঢাকাকে বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই আছেন। বাংলাদেশ সরকার ভারতকে বারবার জানিয়েছে, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন হাসিনা।

এরমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে। যা আজ ভারত অস্বীকার করেছে।

আরও পড়ুন: অশান্ত পাহাড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন। পরদিন ২৪ সেপ্টেম্বর পুলিশ সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে।

এই মামলাকে কেন্দ্র করে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু পরবর্তীতে জানা যায় ওই কিশোরী ধর্ষণের শিকারই হয়নি। মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু এরমধ্যেই দুর্বৃত্তরা শত শত ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। সূত্র: ইন্ডিয়া টুডে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com