শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লার বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার গ্রেপ্তার

কুমিল্লাপ্রতিনিধি
বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, গ্রেফতারকৃত আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছেন।
আখলাক হায়দার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে একই দিন আরেক অভিযানে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com