নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ গণহত্যার অভিযোগে শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগ পেলে ওই দলকে অপরাধী সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রক্রিয়া হিসেবে এখন প্রাথমিক যাচাই‑বাছাই চলছে।
তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তা গুরুত্বের সঙ্গে যাচাই করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, চলতি মাসে তারা কিছু উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারেন, যেমন: কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে পৌঁছানো এবং চার্জশিট ও ফরমাল চার্জ দাখিল করার পরিকল্পনা।
তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে আমরা মামলার ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। যখন পূর্ণরূপে চার্জশিট প্রস্তুত হবে, তখন বলা যাবে যে আওয়ামী লীগ কি বিচারপ্রক্রিয়ায় অংশ নেবে।
Leave a Reply